Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৪ এপ্রিল ২০২৪ | ১২:০৭ অপরাহ্ন

বান্দরবানে কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির গোলাগুলি

অনলাইন ডেস্ক : ০৪ এপ্রিল ২০২৪

বান্দরবানের থানচি উপজেলার থানচি বাজার, হাসপাতালের পেছনে ও পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায়  সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি চলছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই এই গোলাগুলি শুরু হয়।


কেএনএফের সন্ত্রাসীদের প্রতিহত করতে পুলিশ সদস্যরা অস্ত্র নিয়ে থানা প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। ছবি- সংগৃহীত

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করে  বলেন, এলাকায় কেএনএফ-এর সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

কয়েকজন স্থানীয় বলেন, প্রচণ্ড গোলাগুলি চলছে। সন্ত্রাসীরা বাজারের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চতুর্দিকে গুলিবর্ষণ করছে। থানচি থানার দিকে গুলি করে করে অগ্রসর হচ্ছে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

বান্দরবানে কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির গোলাগুলি