Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৫ এপ্রিল ২০২৪ | ০৭:৫০ পূর্বাহ্ন

র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি কথিত সাংবাদিক "মুন্না" গ্রেফতার

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ এপ্রিল ২০২৪

কখনো সাংবাদিক, কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বহু অপকর্মের হোতা মনছুর আলম মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব। সর্বশেষ ৩ এপ্রিল র‌্যাবের মিথ্যা সোর্স পরিচয়ে ক্রসফায়ার থেকে বাঁচানোর কথা বলে একলাখ টাকা চাঁদা আদায় ও আরও ১ লাখ টাকা নেওয়ার জন্য হুমকির অভিযোগে গ্রেফতার হয় সে।

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়া এলাকার নুরুল ইসলাম গত ২ এপ্রিল র‌্যাবের কাছে অভিযোগ করেন, জমি নিয়ে তার চাচাতো ভাই সেলিমের সঙ্গে বিরোধ ছিলো। যার জেরে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ ও কক্সবাজার কোর্টে মামলা হয়। এ বিষয়টি সম্পর্কে মনছুর আলম মুন্না অবগত ছিলেন। এই সুযোগে তার সাথে কক্সবাজার র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সু-সম্পর্ক রয়েছে বলে জানিয়ে চাঁদা দাবি করেন। অন্যথায় তার বিরুদ্ধে জমি-জমা সংক্রান্তে দায়েরকৃত মামলায় র‌্যাবকে দিয়ে গ্রেফতার সহ বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেন। 

অভিযোগকারী নুরুল ইসলাম একপর্যায়ে এক লক্ষ টাকা দিতে সম্মতি হয় এবং গত বছরের ১৭ ডিসেম্বর নগদ ৪০ হাজার টাকা ও গত ৩১ জানুয়ারি ৬০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে গত ১৬ মার্চ পুনরায় এক লক্ষ টাকা চাঁদা দাবি করে মুন্না। 

এ অভিযোগের ভিত্তিতে ৩ এপ্রিল কক্সবাজার শহরের লালদিঘীর পাড় সোনালী ব্যাংকের পাশের গলি থেকে মনছুর আলম মুন্না’কে গ্রেফতার করে র‌্যাব। 

মুন্না কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া দক্ষিণ বড়বিল গ্রামের আবদুস সালামের ছেলে। সে কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়া সেলিম ড্রাইভারের বাড়ীতে ভাড়া থেকে সাংবাদিক সহ র‌্যাব এবং বিভিন্ন সংস্থার সোর্স পরিচয় দিয়ে চাঁদা আদায় ও মাদক ব্যবসা করতো। 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতার মনছুর আলম মুন্নাকে থানায় সোপর্দ করেছে র‌্যাব। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


ছবি