Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৭ এপ্রিল ২০২৪ | ০৩:০৫ পূর্বাহ্ন

ভারতীয় নির্মাতা শিবপ্রসাদ শুটিং ফ্লোরে গুরুতর আহত

অনলাইন ডেস্ক ০৭ এপ্রিল ২০২৪

‘বহুরূপী’ সিনেমারি শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতীয় নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানা গেছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কয়েক দিন ধরে ‘বহুরূপী’ সিনেমার শুটিং চলছে ব্যারাকপুরে। গত বৃহস্পতিবার ফ্লোরে শিবপ্রসাদ ও আবীর শুটিং করছিলেন। থ্রিলার সিনেমাটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট রয়েছে।

শিবপ্রসাদের সঙ্গে অন্য একজন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ।

শুটিং ইউনিট সূত্রে জানা যায়, পরিচালককে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। তবে বাকি অভিনেতাদের নিয়ে সিনেমা শুটিং কিন্তু চলছে।

সম্প্রতি ‘বহুরূপী’ সিনেমা ঘোষণা করেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। কলকাতার আগে বোলপুরে সি একটা বড় অংশের শুটিং সেরেছে ইউনিট। সিনেমা আগামী পূজায় মুক্তি পাওয়ার কথা। প্রাথমিক পরীক্ষা করার পর শিবপ্রসাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা কী বলেন সে দিকেই তাকিয়ে সিনেমা ইউনিট।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়