Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৮ এপ্রিল ২০২৪ | ০৬:৪৬ পূর্বাহ্ন

৩ কোটির গাড়ি কিনলেন কঙ্গনা, হা করে দেখল সবাই

অনলাইন ডেস্ক: ০৮ এপ্রিল ২০২৪

রাজনীতিতে নেমেই নিজেকে নতুন গাড়ি উপহার দিলেন কঙ্গনা রানাউত। তাও আবার যে সে গাড়ি নয়! বিলাসবহুল নতুন মডেলের মার্সিডিজ কিনে ফেললেন তিনি। গতকাল রবিবার রাতে মুম্বাইয়ের রাস্তায় নতুন গাড়ি নিয়ে বের হতেই বলিউড ‘ক্যুইন’-এর চারদিকে ফ্ল্যাশলাইটের ভিড়। কঙ্গনা নিজেই ছিলেন চালকের আসনে। সেই ছবি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা, যা আপাতত সোশাল মিডিয়ার আলোচনায়।

কঙ্গনা রানাউত আগেও মার্সিডিজ গাড়ির মালকিন ছিলেন। এবার ফের একবার সেই কোম্পানিরই নতুন মডেল মার্সিডিজ-মেব্যাচ জিএলএস কিনলেন। যার বাজারদর এই মুহূর্তে মুম্বাইতে ৩ কোটি টাকা। আগের গাড়িটি অবশ্য এর থেকেও দামি ছিল। মার্সিডিজ S680 গাড়ির বর্তমান মূল্য ৩.৬ কোটি টাকা। সেই গাড়ির বদলেই এবার তুলনামূলক কম দামের মার্সিডিজ কিনলেন কিনা, তা এখনও জানা যায়নি। এটি কঙ্গনা রানাউতের গাড়ির কালেকশনে দ্বিতীয় মার্সিডিজ। 

রাজনীতির ময়দানে নবাগতা হলেও কথাবার্তায় কিংবা বডি ল্যাঙ্গুয়েজে, কোনো অংশে যে একজন নেত্রীর তুলনায় কম নন, সেটা ভোট প্রচারের মাঠে ঝাঁজেই বুঝিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাউত। কখনও তার কণ্ঠে নারীশক্তির উন্নয়ন, আবার কখনও বা স্বামী বিবেকানন্দর কথা। গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেতেই কোমর বেঁধে নেমে পড়েছেন। মাণ্ডির বিভিন্ন প্রান্তে অভিনেত্রীর ব্লকবাস্টার প্রচার দেখা যাচ্ছে। চিরাচরিত প্রচার কৌশলীকে ইতোমধ্যেই রপ্ত করে ফেলেছেন বলিউডের ‘ক্যুইন’। কখনও চা বানাচ্ছেন তো আবার কখনও মাটিতে বসে ভাত খাচ্ছেন।

বক্স অফিসে বছরখানেক ধরেই মন্দা বাজার যাচ্ছে কঙ্গনা রানাউতের। হিটের মুখ দেখেননি বহুদিন হল! তবে ফিল্মিবাজারের ‘ফ্লপ পিচ’ থেকে রাজনৈতিক ময়দানে উত্তরণ হতেই যেন ফের রণংদেহি মেজাজে পর্দার ‘মণিকর্নিকা’। পয়লা ভোটপ্রচারেই জানিয়ে দিলেন যে, জিতলে কিংবা জনতা চাইলে তিনি পূর্ণসময়ের রাজনীতিক হবেন এবং মাণ্ডির মানুষের মঙ্গলসাধনে ব্রতী হবেন।

এদিকে, ভোট মিটলেই ফের বক্স অফিসে কঙ্গনা রানাউতের ভাগ্যপরীক্ষা। চলতি বছরের জুন মাসের ১৪ তারিখ রিলিজ করবে অভিনেত্রীর ‘এমার্জেন্সি’। যে ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়াও আর মাধবনের সঙ্গে জুটি বেঁধে একটি সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে আসছেন অভিনেত্রী।



অভিনেত্রী কঙ্গনা রানাউত।.....সংগৃহীত ছবি