Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৫ এপ্রিল ২০২৪ | ০৩:০৪ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুৎহীন ১৭ হাজার গ্রাহক

অনলাইন ডেস্ক: ১৫ এপ্রিল ২০২৪

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে আনে। পল্লি বিদ্যুতের পুরাতন একটি লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। 

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। বেলা ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির গণমাধ্যমকে জানান- অগ্নিকাণ্ডের ফলে আম্বরখানা ফিডার-১ ও ২ বেশি ক্ষতি হয়েছে। ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত রয়েছেন। সঞ্চালন স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগবে। লোকজন কাজ করছে।

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...সংগৃহীত ছবি