Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৫ এপ্রিল ২০২৪ | ০৯:৩০ পূর্বাহ্ন

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

অনলাইন ডেস্ক: ১৫ এপ্রিল ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওই দিন থেকে সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ মে বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।



দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে থেকে শুরু হবে।...সংগৃহীত ছবি