Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৯ ডিসেম্বর ২০২৩ | ০২:০২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের পথসভা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ,গোমস্তাপুর ২৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর নাচোল ভোলাহাট) আসনের স্বতন্ত্র পদপ্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের ঈগল পাখি প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ শে ডিসেম্বর সন্ধ্যায় গোমস্তাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চকপুস্ত এলাকায় অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন বদরুল ইসলাম। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহাসেন আলী, আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, আশরাফুল আলম প্রমুখ। আমার পিতা খালেক বিশ্বাস গোমস্তাপুর উপজেলার পরিষদের সদস্য ছিলেন আমার ভাই সংসদ সদস্য ছিলেন আমি রহনপুর পৌর মেয়র ছিলাম আমার পিতা এলাকার অনেক কিছু উন্নয়নের অবদান রেখেছেন আমরাও এলাকার উন্নয়ন করেছি। জনগণের সেবা করে আমার পিতা মারা গিয়েছে আমরাও যতদিন বাঁচবো সেবা করে যাব। গোলাম রাব্বানী বিশ্বাস তার বক্তব্যে এসব কথা বলেন।