Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৭ এপ্রিল ২০২৪ | ০৬:৫৪ পূর্বাহ্ন

বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ১৭ এপ্রিল ২০২৪

সারা দেশের ন‍্যায় নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭ই এপ্রিল দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মাননীয় সংসদ সদস‍্য-৪৮, নওগাঁ-৩,(মহাদেবপুর-বদলগাছী) এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন,অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান(পিপিএ), উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার নাজমুল হক(বিপিএ), উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহাম্মেদ, বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক তৌফিক মান্নান পলাশ,বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকুমল কর্মকার সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মুজিবনগর দিবসের বিভিন্ন দিক নিয়ে  আলোচনা  এবং পরিশেষে দোয়া মধ‍্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল