Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২১ এপ্রিল ২০২৪ | ০১:১৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলা॥ মা নিহত, দুই সন্তান আহত

অনলাইন ডেস্ক ২১ এপ্রিল ২০২৪

দিনাজপুরের নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মর্জিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে তার দুই শিশু সন্তান।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর চিনিরচড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মর্জিনা বেগম একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।  এ ঘটনায় আহতরা হলো-নিহতের ছেলে আল আমিন (১২) ও মেয়ে আফরিন আক্তার (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায়  মর্জিনা বেগমের স্বামী স্থানীয় বাজারে গেলে কে বা কারা তাদের বাড়িতে প্রবেশ করে গৃহবধূ ও তার দুই শিশু সন্তানকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনা জানতে পেরে পুলিশ ওই বাড়িতে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।  

নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মা নিহত, দুই সন্তান আহতহাসপাতালে আহত শিশু