Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০২ মে ২০২৪ | ০৭:০৪ অপরাহ্ন

তৃষ্ণার্ত মানুষের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যানের সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০২ মে ২০২৪

প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবনের কারণে । তৃষ্ণার্ত জনসাধারণের মাঝে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এর উদ্যোগে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২মে) দুপুরে জেলা পরিষদের সামনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান । এ সময় তিনি পথচারীদের হাতে সুপেয় পানি ও খাবার স্যালাইন তুলে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন  রাজশাহী জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ্  মহাগনগর আওয়ামী লীগের সদস্য মো: আশরাফ উদ্দিন খান, খায়রুল বাশার শাহীন । অন্যান্যদের মধ্যে উপস্থিত উপ-সহকারী প্রকৌশলী (অঃদাঃ) আলিফ আলী, চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী ফজলে এলাহী সোহেল ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী  উপস্থিত ছিলেন।


নগরীতে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান