Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৩ মে ২০২৪ | ০৩:৫২ অপরাহ্ন

১০ টাকায় চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৪

লাইনে দাঁড়িয়ে রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে ১০ টাকায় টিকিট কেটে ১১৭ নম্বর রুমে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সরওয়ার-ই-আলম বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে চিকিৎসা নেন। তার ধারাবাহিকাতয় আজ শুক্রবার চিকিৎসা নিয়েছেন তিনি।


এসময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক উপস্থিত ছিলেন।

১০ টাকায় চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী