Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৩ মে ২০২৪ | ০৯:৩৫ অপরাহ্ন

হাসপাতাল-ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে পপুলার হাসপাতালে নোংরা পরিবেশে সেবা প্রদান করায় ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মেসার্স মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, প্যাথলজি রুমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সেবা দান, বাইরের লোক দিয়ে ব্লাড গ্রহণ এবং যথাযথ উপায়ে সেবা প্রদান না করায় পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মেডিসিন কর্নারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।




....সংগৃহীত ছবি