Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৪ মে ২০২৪ | ০৯:১৪ অপরাহ্ন

রহনপুরে ঘোড়া প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৪ মে ২০২৪

 আসন্ন ৮মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী ঘোড়া প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকার গণসংযোগের মাধ্যমে ঘোড়া প্রতীকের প্রচার-প্রচারণা করেন। সাধারণ মানুষে কাছে সালাম জানিয়ে ঘোড়া প্রতীকের ভোট প্রার্থনা করেন। সেই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঘোড়া প্রতীকের পদপ্রার্থী হুমায়ুন রেজা, পৌর মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাবিহা শবনম কেয়া, গোমস্তাপুর ইউনিয়ন শাখার আওয়ামী লীগ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, মুকুল সরকারসহ অন্যান্যরা। 


নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী ঘোড়া প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।