Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৫ মে ২০২৪ | ০৬:৪২ অপরাহ্ন

রাজশাহী সরকারি মহিলা কলেজের পথচারীদের মাঝে ঠান্ডা পানীয় বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৪

রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে শ্রমজীবী পথচারীদের মাঝে ঠান্ডা পানীয় বিতরণের আয়োজন করা হয়।

এ সময় বিতরণ কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।


এ ধরনের ঠান্ডা পানীয় পেয়ে শ্রমজীবী পথচারীগণ কিছুটা স্বস্তি অনুভব করেন এবং তাদের মুখমন্ডলে প্রশান্তির ছাপ পরিলক্ষিত হয়। শিক্ষার্থীদের এ ধরনের মানবিক উদ্যোগ ক্ষুদ্র হলেও অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের এই কার্যক্রমের প্রশংসা করেন ও ভবিষ্যতে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।  


রাজশাহী সরকারি মহিলা কলেজের পথচারীদের মাঝে ঠান্ডা পানীয় বিতরণ