Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৬ মে ২০২৪ | ০৪:২৮ অপরাহ্ন

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অভিযানে ছিনতাইকারি 'বেলাল' গ্রেফতার

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৬ মে ২০২৪

কক্সবাজার সদরের ছিনতাইকারি গ্রুপের সদস্য বেলালকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর বিশেষ অভিযান টিম। এঘটনায় ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে। রোববার এ অভিযান চলে। 

জানা যায়, কক্সবাজার সদর মডেল থানার মামলা নং ৭১,জিআর নং-৭৪২/২৩। ধারা-৩৯৪ পেনাল কোডের ছিনতাই হওয়া ১টি মোবাইল ফোন রেডমি নোট টেন-এস সহ আসামি বেলাল উদ্দিন আরাফাত (২৩), পিতা-মোঃ রফিক উদ্দিন, টেকপাড়া, কক্সবাজার পৌরসভাকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম কর্তৃক গ্রেফতার করা হয়।

বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, গোপন তথ্যে আমরা বাহিনী প্রধান সাইফুলকে গ্রেপ্তার করি। অপরাধ দমনে আমাদের কার্যকর ভূমিকা থাকবে সর্বদা।


ছবি