
কিডনি বা বৃক্ক মেরুদণ্ডী প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ হলো- রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) পৃথকীকরণ এবং মূত্র উৎপাদন করা।
গোপনেই শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গটি বিকল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, অথচ আপনি বুঝতেও পারছেন না। তাই প্রতিদিনকার জীবনযাপনে কয়েকটি লক্ষণ দেখলে কিডনির সেই সমস্যা ধরা পড়ে।
চলুন তবে জেনে আসি সেই লক্ষণগুলো সম্পর্কে-
ঘনঘন প্রস্রাব কিডনি সমস্যার একটি বড় লক্ষণ। কিডনি ঠিকমতো কাজ না করলে প্রস্রাবের হার বেড়ে যায়। ফলে ঠিকমতো একবারে প্রস্রাব নির্গত হয় না। তাই ঘনঘন প্রস্রাবের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
কিডনি বিকল হয়ে গেলে শরীর থেকে সমস্ত টক্সিন বা ক্ষতিকর পদার্থ মূত্রের সঙ্গে বেরিযে যায় না। কিডনির সমস্যার ফলে শরীরেই সেই ক্ষতিকর পদার্থগুলো জমতে থাকে। তা থেকে বমি বমি ভাব দেখা দিতে পারে।
আচমকা ওজন কমে যাওয়া কিডনি বিকল হওয়ার আরেকটি বড় লক্ষণ। কিডনি যখন ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, তখন শরীরের ওজনও একই হারে কমতে শুরু থাকে। এমন লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।
কিডনির সমস্যা থেকে আরেকটি সমস্যা তৈরি হয়। তা হলো পা ফুলে যাওয়া। এতে শরীরে সোডিয়াম জমতে শুরু করে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তাই পা ফুলে গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
কিডনি খারাপ হয়ে গেলে আরও বেশ কয়েকটি লক্ষণ দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে মাথা ব্যথা, ঘুম কম হওয়া, শরীরের বিভিন্ন অংশের চুলকানির সমস্যা বেড়ে যাওয়া। এই ছোটখাটো লক্ষণগুলোই বড় রোগের জানান দেয়।