Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৩ মে ২০২৪ | ০৫:৩৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে মশারী ও টুথপেস্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৪

‘‘১৮’র আগে বিয়ে নয়, তবেই মেয়ের জীবনে সুখের হাওয়া বয়, ১৮’র আগে বিয়ে দুঃখের হাওয়া বয় জীবনে” বাল্যবিয়েকে না বলুন এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ীতে স্পনসরড ও নন-স্পনসরড ৩ হাজার ৩০০ জন ঝুঁকিপূর্ণ শিশুর মাঝে মশারী ও টুথপেস্ট বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপি।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা শিশু নিকেতন মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিশিমের সভাপতিত্বে ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে মশারী ও টুথপেস্ট বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস এম বরজাহান পিন্টু, গোদাগাড়ী শিশু নিকেতনের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু ও প্রোগ্রাম অফিসার সন্তোষ মিত্র প্রমূখ।

বাল্যবিবাহ সম্পর্কে সচেতনামূলক ম্যাসেজ প্রদান করে বক্তারা বাল্যবিবাহ নিরোধে মূল্যবান মতামত তুলে ধরেন। সেই সাথে এ বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতা প্রদান করবেন বলেও জানান তারা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিশুরা অতিথিদের কাছে প্রতিজ্ঞা করেন যে, তারা নিজেরা কেউ বাল্যবিবাহ করবে না এবং অন্যদের বিয়েও শক্তহাতে প্রতিহত করবে।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন গোদাগাড়ী এপির উপজেলা যুব ফোরাম সভাপতি মনিরা খাতুন। আলোচনা সভায় স্পনসরড ও নন-স্পনসরড ঝুঁকিপূর্ণ শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ছবি