
সামাজিক বন বিভাগ রাজশাহীর আওতাধীন নওদাপাড়াস্থ ফরেস্টে দুই মালীর আন্তর্দ্বন্দ্বে বলিরপাঠা হলো প্রায় ডজনখানেক আম গাছ। আগুনে পুড়ে ফলজ বৃক্ষগুলো মৃত্যুর পথে ধাবিত হবার উপক্রম। বেশ কয়েকটির পুড়োটাই ঝলছে আগুনে। আগুনের কারণে পুড়ে যাওয়া আমগাছগুলোর মধ্যে রয়েছে রাণীপছন্দ, গোপালভোগ, ন্যাংড়া ও খেরশাপাত বলে জানান সেখানে কর্মরত ও স্থানীয়রা। ইতোমধ্যেই বিভাগীয় কার্যালয়ে দুজন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেছেন ঘটনাস্থ বলে জানান কর্মরত একজন মালী। আগুণের ত্রাসে আমগাছ ছাড়াও পুড়ে একাকার বিশাল এলাকাজুড়ে থাকা সবুজ ঘাসগুলো। বিনষ্ট হয়েছে বেশ কয়েক প্রকার সবজির চারা। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক প্রজাতির ছোটছোট গাছ। আন্তর্দ্বন্দ্বে কর্তন গেছে শ’খানেক কলা গাছ। ১টি মাঝারি আকৃতির আমগাছ ৪০ বছরে ১৪ লাখ টাকা মূল্যের অক্সিজেন তৈরি করে।
সরকারি জায়গায় পারিবারিক সবজি চাষ নিয়ে কর্মরত দুই মালীর আন্তর্দ্বন্দ্বের কারনে আগুণে বিনষ্ট হওয়া ডজনখানেক আমগাছ ছাড়াও ফরেস্টের বিভিন্নস্থানে কর্তন গেছে প্রায় একশটির মতো কলা গাছ বলে জানায় সূত্র। সরেজমিনে গিয়ে সেই অপকর্মের সত্যতাও ধরা পরে প্রতিবেদকের ক্যামেরায়। আগুণের ত্রাসে মাটির সবুজ ঘাসগুলো পুড়ে ছায়; যেটুকা আছে অবশিষ্ট সেগুলো কালো সবুজ রং নিয়ে কোন রকম আগে দাড়িয়ে। আমগাছগুলোর নিচে থাকা ছোটছোট গাছগুলো এমনভাবে পুড়েছে যেনো দৃশ্যমান পারিপার্শি¦কতা বলে আগুণের ত্রাস সৃষ্টি হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বন বিভাগের সেই ফরেস্টের একাংশ। ঘটনাটি ঘটে গত ২৩ এপ্রিল বেলা একটা নাগাদ বলে জানায় স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্মরতরা।
সরকারের অনুমতি ছাড়া বন কিংবা সড়কের পাশের ও পাবলিক প্লেসের গাছ কাটলে বা বিনষ্ট করণে সর্বোচ্চ তিন মাসের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বৃক্ষ সংরক্ষণ বিল, ২০১২’ সংসদে উত্থাপন করা হয়েছে। দেশের জীববৈচিত্র্য, প্রতিবেশ ও পরিবেশ সংরক্ষণে সরকারি জমিতে বা শিক্ষা প্রতিষ্ঠানের গাছ সংরক্ষণ করতেই এ বিলটি প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্টদের দেয়া তথ্যমতে, ১ গ্রাম পানি বাষ্পীভবনে ৫৮০ ক্যালরি সৌরশক্তি ব্যয় হয়। ১টি বড় গাছ দিনে ১০০ গ্যালন পানি বাতাসে ছেড়ে দেয়। ১ হেক্টর সবুজ ভূমি থেকে উদ্ভিদ প্রতিদিন গড়ে ৯০০ কেজি কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং ৬৫০ কেজি অক্সিজেন দেয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকালে।
সাজ্জাদ আলী ও মন্টু নামের দুই মালীর আন্তর্দ্বন্দ্ব আর রেষারেষির পরিসমাপ্তি ঘটে গাছ ধ্বংস আড় পুড়িয়ে বিনষ্ট করার মধ্য দিয়ে বলে মন্তব্য স্থানীয়দের। উভয় মালীর এই দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেটে টার্নিয় নিয়ে সেটি এখন আশেপাশের স্থানীয়দের মাঝেও বিস্তার লাভ করেছে। নামপ্রকাশ না করার শর্তে সেখানে কর্মরতরা জানান, ফরেস্টের ভেতরে পড়ে থাকা ফাঁকা জমিতে পারিবারিকভাবে সবজি চাষ নিয়ে দ্বন্দ্বে শুরু। কে কত বেশি জায়গা নেবে, কে ভাল জায়গা নেবে কে মন্দ জায়গা নেবে এসব নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে বাকবিতন্ডা আর রেষারেষি। অবশেষে নিজেদের মধ্যে এই হিংসা-প্রতিহিংসার বেড়াজালে কোন এক মালী রাগান্বিত হয়ে সবজি আবাদস্থলে আগুণ ধরিয়ে দেন। আগুণের লেলিহান প্রসারিত হয়ে ফরেস্টে থাকা আমগাছ সহ অন্যান্য ছোট ও মাঝারি আকৃতির সতেজ গাছগুলোকে নিমিষেই প্রজ¦লিত করে। আগুনে পুড়ে নষ্ট হয় ডজনখানেক আমগাছ।
সূত্র বলছে, ঘটনার কয়েকদিন পরে সতত্যা যাচাইসহ মালীদের মধ্যে চলমান দ্বন্দ্ব মেটাতে বন বিভাগ অফিস থেকে বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ ও ফরেস্টার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আমজাদ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় মালীকে সতর্ক করে দেন।
এবিষয়ে জানার জন্য শালবাগানস্থ বিভাগীয় কার্যালয়ে গেলে উর্দ্ধতন কর্মকর্তা মিটিং নিয়ে ব্যস্ত থাকায় দেখা করা সম্ভব হয়নি। পরবর্তীতে মিটিং শেষে ফরেস্টার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আমজাদ হোসেনের মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানতে চাইলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অবশেষে বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ফরেস্টার মান্নান সাহেব বিষয়টির তদন্ত করছেন। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাবো।