Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৫ মে ২০২৪ | ০৬:২৬ পূর্বাহ্ন

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক-১

প্রতিনিধি বদলগাছী (নওগঁা) ঃ ১৫ মে ২০২৪

নওগঁার বদলগাছীতে ফেন্সিডিলসহ উজ্জল মন্ডল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বুধবার ভোরের দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তঁাকে। আটককৃত উজ্জল মন্ডল ওই ইউনিয়নের খঁাপাড়ার এলাকার ইসমাইল হোসেনের ছেলে। বুধবার সকাল দশটার দিকে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল বিষয় জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত উজ্জল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগঁা জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব এর একটি গোয়েন্দা দল তার গতিবিধির উপর নজরদারী শুরু করে। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পেরে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বদলগাছী থানার মথুরাপুর ইউপি এলাকায় অভিযান চালিয়ে তঁাকে আটক করে। এসময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামী উজ্জলকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



ছবি