Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৭ মে ২০২৪ | ০৫:৩৩ পূর্বাহ্ন

নামাজের সময় তালা আটকে দিয়ে মসজিদে আগুন, নিহত ১১

অনলাইন ডেস্ক: ১৭ মে ২০২৪

নাইজেরিয়ার কানো প্রদেশে বাইরে থেকে তালা আটকে দিয়ে ফজরের নামাজের সময় মসজিদে ধরিয়ে দেওয়া আগুনে পুড়ে ১১ মুসল্লি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অসংখ্য মানুষ। বৃহস্পতিবার (১৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশে এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি আটকা পড়েন। আর ওই আগুনে পুড়ে ১১ জন প্রাণ হারিয়েছেন।

উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয়। পুলিশ বলছে, তারা এই ঘটনায় ৩৮ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। কানো প্রদেশের গেজাওয়া এলাকায় বুধবার মুসল্লিরা ফজরের নামাজে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

বাসিন্দারা বলেছেন, হামলার পর মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এসময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায় এবং তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। অবশ্য বিস্ফোরণের শব্দ শোনার পর প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কানো শহরে বোমা বিশেষজ্ঞসহ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়েছে। এছাড়া মসজিদে হামলায় বোমা ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ।

কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বলেন, ‘আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি, আরো আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল। এমন পরিস্থিতিতে, লোকেদের আমাদের কল করার কথা ছিল কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আমরা লোকেশন থেকে কোনো কল পাইনি।

ঘটনাস্থল পরিদর্শন করার পর স্থানীয় পুলিশ প্রধান উমর সান্দা বলেন, ‘যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং এটি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে আমাদের কাছে আছে এবং দরকারী তথ্য দিচ্ছে।

সূত্র: বিবিসি। 

.....সংগৃহীত ছবি