বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, লেখক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা, কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ মে বিকাল ৪টায় পৌরসভা মিলনায়তনে সিপিবি কক্সবাজার জেলা কমিটি আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃনাল চৌধুরী।
সিপিবি জেলা সভাপতি দিলীপ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খেলাঘর সংগঠক ধ্রুব সেন, কমরেড সমীর পাল, এ.কে ফরিদ আহমদ, টিউসি সংগঠক মোহাম্মদ ইয়াকুব, সিপিবি জেলা সদস্য কলিম উল্লাহ, পুলিন চন্দ্র দে, অভিজিত পাল, সহ সাধারণ সম্পাদক স্বপন রায় চৌধুরী ও মাহবুবুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন খেলাঘর সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিন ও রামু শাখার সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া।
সভায় বক্তারা হায়দার আকবর খান রনোর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। তাঁর আর্দশে অনুপ্রাণিত হবার আহবান করেন।