Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শিলাস্তির সর্বোচ্চ শাস্তি চান পরিবার

অনলাইন ডেস্ক এমপি আনার হত্যা The family wants the maximum disciplinary punishment

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তার দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া।

শনিবার (২৫ মে) দুপুরে শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গিয়ে দেখা যায় পুরো বাড়ি ফাঁকা।

শিলাস্তিদের টিনের ঘরে তালা ঝুলছে। টিনের ঘরের পাশেই নির্মাণ করা হয়েছে দোতলা একটি বাড়ি। তবে বাড়ির ভেতরে নেই কোনো আসবাবপত্র।

এসময় পাশের ঘর থেকে বেরিয়ে আসেন শিলাস্তির দাদা সেলিম মিয়া। তিনি জানান, দুই বোনের মধ্যে শিলাস্তি বড়। তার বাবা আরিফুর রহমান জুট ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এলেও দুই একদিন পর আবার চলে যেত। শিলাস্তির চলাফেরা উচ্ছৃঙ্খল এবং বাড়ির বাইরে দিনের পরদিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে কথা বলা বাদ দিয়ে দেন সেলিম মিয়া ও তার পরিবারের লোকজন।

এসময় সেলিম মিয়া তার নাতির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news