Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ফুফু ও বোনকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় রেমাল The young man died

বঙ্গেপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় রেমাল উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এ অবস্থায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন উপকূলের মানুষ। 

পটুয়াখালীর কলাপাড়ায় নিজর ফুফু ও বোনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে গিয়ে পানিতে ডুবে মো. শরীফ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যান। এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা পাঁচ থেকে সাত ফুট প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ফুফুর ঘরে যাওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যান। এক ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কামাল হাসান রনি বলেন, শরীফ মূলত তার বোন এবং ফুফুকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু সাঁতরে তার ফুফুর ঘরে যাওয়ার সময় সমুদ্রের স্রোত তাকে নামিয়ে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে এক ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহিপুর থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news