Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মহেশখালীতে বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা প্লাবিত

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cyclone Remal's rampage

ঘূর্ণিঝড় 'রেমাল' এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উপকূলে। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ার ২ দ্বীপ ছাড়াও কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড ব্যাপক প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। 

মহেশখালী পৌরসভার পূর্বদিকে রেমালের প্রভাবে বেঁড়িবাঁধ ভেঙ্গে বাড়িঘর প্লাবিত হয়। সরেজমিন দুর্গত মানুষের অবস্থা দেখেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন। এ সময় তিনি ঘূর্ণিঝড়ে কবলিতদের আশ্রয়কেন্দ্রে গিয়ে নিরাপদে আশ্রয় গ্রহণ করতে অনুরোধ করেন। 

বিজয়বাংলা নিউজকে তিনি বলেন, দূর্যোগ প্রবণ এলাকা মহেশখালী। আমরা এখানে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সার্বক্ষনিক দূর্গত মানুষের পাশে থেকে তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছি। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news