Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বৃষ্টিভেজা দুর্যোগের রাতে নবনীতার মুখে হাসি

অনলাইন ডেস্ক : Actress Navneetha Das

টলিপাড়ার অভিনেত্রী নবনীতা দাসকে নিয়ে কয়েকবছর ধরে উত্তেজনার পারদ তুঙ্গে। কারণ একটাই, তার ব্যক্তিজীবনের নানা উত্থান পতনের কাহিনি। শুটিং সেটে প্রেম, সেখান থেকে জিতু কামালকে ভালোবেসে পেতেছিলেন সংসারও। কিন্তু সেই সম্পর্কের মেয়াদ খুব বেশিদিন হয়নি।  কয়েক বছর যেতে না যেতেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনেই।

বর্তমানে তাদের পথ আলাদা। এবার খানিকটা ভাঙা মন গুছিয়ে নেওয়ার পালা। নতুন করে কেউ জীবনে এসেছে কিনা এমন কৌতূহলও অনেকের মাঝে।

তবে নবনীতা জানালেন, সম্পর্কটা অতীত। কোনও রাগ অভিমান দুঃখ নেই। কিছু শিক্ষা নিয়েছি। এখন নিজেকে ছাড়া কিছু নিয়ে ভাবতে পারি না। কাউকে বিশ্বাস করার ইচ্ছেটাই হয় না।

তবে বৃষ্টিভেজা রাতে তার মুখে হাসি ফোটালো কে? মজা করে নবনীতা বললেন, ‘বিশ্বাস করো পাঁঠার মাংস। দুর্যোগের রাতে যখন সবাই নজর রেখেছে খবরে, ঠিক সেই সময় আমি আমার বাড়িতে থাকা সকলকে রান্না করে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। মা, বাবা, ঠাকুমা সবাই বাড়িতে ছিলেন। দুর্যোগের সময় একসঙ্গে থাকাই তো উচিত। তাই আমি ঠিক করলাম, মটন রান্না করব। আসলে জিম করছি, ডায়েট করছি, মটন একেবারে খেতে পারি না। মনে হয় ছয়-সাত মাসের পরিশ্রম নষ্ট হয়ে গেল। তাই অনেকদিন পর ভাবলাম একটু জমিয়ে খাওয়া যাক। কাল রান্না করেছি, আজ দুপুরেও খাব, রেখে দিয়েছি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news