Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সেপটিক ট্যাংক থেকে আনোয়ারুলের ‘মাংসের দলা’ উদ্ধার

অনলাইন ডেস্ক Anwarul's "piece of meat" recovered

কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে। এটি এমপি আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খণ্ডিত অংশ কিনা, তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সঞ্জীভা গার্ডেনের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে আজ মঙ্গলবার (২৮ মে) মাংসের দলা উদ্ধার করা হয়।

মঙ্গলবার এক ব্যক্তি সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় মাংসের দলা উদ্ধার করেন। সঞ্জীভা গার্ডেনের অপর এক পরিচ্ছন্নতা কর্মী সাংবাদিকদের বলেন, ‘মাংসগুলো ছোট ছোট টুকরো করা। পানির মধ্যে থেকে সেগুলো সাদা হয়ে গেছে। আমাকে কোনো প্রকার ছবি তুলতে দেয়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news