Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ জানুয়ারি ২০২৪
১২:৩০ পূর্বাহ্ন

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক: Ferry started

ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এর আগে সোমবার (১ জানুয়ারি) রাত ৩টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার মধ্যরাতে ঘন কুয়াশার কারণে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news