Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ মে ২০২৪
০৫:২৪ পূর্বাহ্ন

খুচরা বাজারে ডিমের ডজন ১৫০ টাকা

অনলাইন ডেস্ক The price of eggs in the market

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাত্র ৫ দিনের ব্যবধানে ডিমের ডজন প্রতি দাম বেড়েছে ৪০ টাকা। গত সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে  ১৪০ টাকা দরে। যা বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। ডিমের দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশের সাধারণ ক্রেতারা।

রাজধানীর নাখালপাড়া, তেজগাঁও, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে ফার্মের বাদামি ডিম ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা। তবে কেউ যদি এক খাচি ডিম (৩০ টি) নেয় তাহলে দাম পড়ছেন ৩৬০ টাকা। বাদামি ডিমের তুলনায় সাদা ডিমের দাম খাচিতে ১০-১৫ টাকা কম। প্রতি হালি সাদা ডিম খুচরায় বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা দরে। এছাড়াও প্রতি ডজন হাঁসের ডিম ২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দাম বেড়ে যাওয়ায় যেমন খামারিদের মাঝে স্বস্তি ফিরেছে তেমনি হতাশ হয়ে পড়ছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন, নিম্ন আয়ের মানুষদের পাশাপাশি এখন মধ্যবিত্তদের অন্যতম একটি খাবার হয়ে উঠেছে ডিম। এভাবে যদি ডিমের দাম বেড়ে যায় তাহলে আমাদের ডিম কেনাও বন্ধ করতে হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news