Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ মে ২০২৪
০৭:১৬ পূর্বাহ্ন

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.২৪ শতাংশ

অনলাইন ডেস্ক 36.24 percent voting in the third phase

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ২৪ শতাংশ। বৃহস্পতিবার (৩০ মে) মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ৮৭ উপজেলায় মোট ভোটার ছিল দুই কোটি ১১ লাখ ৫৪ হাজার ১৮৫ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৭৬ লাখ ৬৬ হাজার ৯৫৩ জন। অর্থাৎ ভোট পড়েছে ৩৬ দশমিক ২৪ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ঠাকুরগাঁওয়ের পরীগঞ্জ উপজেলায় ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে লক্ষ্মীপুর সদরে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

বুধবার (২৯ মে) তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ৮ মে ১৩৯ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। আর ২১ মে দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা নির্বাচন ভোট পড়েছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news