Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩১ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শিয়াল ছুটোছুটি॥ ২৫ মিনিট বিলম্বে নামল ফ্লাইট

অনলাইন ডেস্ক The flight landed 25 minutes late

শিয়াল ছুটোছুটি করায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট বিলম্বে অবতরণ করেছে। রানওয়েতে শিয়াল ছুটোছুটি করায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট বিলম্বে অবতরণ করেছে।

শুক্রবার (৩১ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে  ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি নামানোর সময় পাইলট রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছুটোছুটি করতে দেখেন। এমন পরিস্থিতিতে বিমানটি অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। এরপর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শেয়ালটিকে তাড়িয়ে দেন। যে কারণে প্রায় ২৫ মিনিট বিলম্বে বিমানটি অবতরণ করে।

তবে বিমানবন্দর নিরাপত্তা দেওয়াল ভেদ করে কীভাবে শেয়াল রানওয়েতে এলো, তা নিয়ে সবার মনে প্রশ্ন। বিষয়টি বড় ধরনের কিছু না বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news