Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ৩১ মে ২০২৪ | ১২:২৮ অপরাহ্ন

নবীনগরে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ৩১ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াত-শিবিরের ৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে আব্দুর রশিদ (৬৫), কড়ইবাড়ী গ্রামের মৃত খোরশেদ মিয়া ছেলে বাদল মিয়া (৪৮), শ্রীঘর গ্রামের মজিবরের ছেলে শাহিন ইসলাম (২৪), বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৫৩), আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মামুন মিয়া (৩৭), সদর উপজেলা হালদার পাড়ার মৃত খোরশেদুজ্জামানের ছেলে আবু হানিফ (৬৫), শিমরাইলকান্দির মৃত আইয়ুব আলীর ছেলে সাহেদ আলম (২১)। 

নবীনগর থানা পুলিশের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে এসে কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের আব্দুর রশিদের বাড়িতে জামায়াত ইসলামীর কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে বেশ কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

......সংগৃহীত ছবি