Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ মে ২০২৪
১০:৪৯ অপরাহ্ন

ঈদ সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া

অনলাইন ডেস্ক Kamarpara is buzzing with the sound of tungtang, keeping Eid ahead

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামাররা। কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে টুংটাং শব্দে দা, বঁটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা। এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরনোগুলোতে শাণ দিতে ব্যস্ত তারা। ঈদের দিন পর্যন্ত চলবে এমন কর্মব্যস্ততা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ নেই এ ব্যবসায়।

খাড়াকান্দি বাজারের রাজস্তান কর্মকার জানায়, আমরা  অপেক্ষা করি কোরবানির ঈদের জন্য। সারাবছর আমাদের কাজ নেই বললেই চলে। কোরবানি ঈদ এলে আমরা একটা আশায় থাকি। সারাবছর আমাদের ব্যবসা মন্দা। কোরবানি ব্যতীত অন্য মাসগুলো আমরা কোনোমতে দিন পার করি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ায় তা পরিশোধে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

এ কারণে অনেকেই পেশা বদলে অন্য পেশায় জড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার  উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কামারদের ব্যস্ততার মাঝে কথা বলে জানা যায়, পশু জবাই করার জন্য বড়-ছোট ছুরির দাম ২৫০ টাকা থেকে ৫০০ টাকা, বড় ছুরি ৮০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন দোকানিরা। দেশী চাপাতি কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে? দেশী চাপাতি ১০০০ থেকে ৩০০০ হাজার আর বিদেশী চাপাতি ৯০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে? তবে বঁটির বিক্রি হচ্ছে পিস হিসাবে। প্রতিপিস বঁটি ৫০০ থেকে ১০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। 

স্থানীয় কামার অনিমেষ জানায়, কোরবানির ঈদ এলেই আমাদের কামারপাড়ায় টাংটুং শব্দে মুখর থাকে শিল্পীরা। আর তৈরি করা এসব সামগ্রী বিক্রি করি ৫ শ’ বা ৬ শ’ টাকায়? পশু জবাইয়ের কারণেই আমাদের কামারপাড়া কেউ ভারি হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরঙা লোহার খ-। কেউ পুরনো দা-ছুরিতে শাণ দিচ্ছেন। কেউবা হাপর টানছেন। কেউ আবার কয়লার আগুনে বাতাস দিচ্ছেন।

বিভিন্ন কামারের দোকান ঘুরে দেখা যায় দা, ছুরি, চাকু ও বঁটির বেচাকেনা বেড়েছে। দামও সন্তোষজনক। উপজেলার কামারপাড়ার কারিগররা অভিযোগ করেন, তাদের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম। সারাদিন আগুনের পাশে বসে থাকতে হয়। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সারাদেশেই কমে যাচ্ছে কামার সম্প্রদায়। বাধ্য হয়ে পৈত্রিক পেশা পরিবর্তন করছেন অনেকে।

এক ক্রেতা জানান, কোরবানি ঈদের বেশ কিছুদিন বাকি। তাই আগেই পশু জবাইয়ের সরঞ্জাম কেনার কাজটি সেরে ফেলছি। তবে অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, চাপাতির দাম একটু বেশি । ঈদ এলে লোহার দাম না বাড়লেও ছুরি, চাকুর দাম ঠিকই বেড়ে যায়। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news