Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ জুন ২০২৪
০৫:০০ পূর্বাহ্ন

স্মার্টফোন হারিয়ে গেলেও যেভাবে সুরক্ষিত রাখবেন সকল তথ্য

অনলাইন ডেস্ক How to protect all information even if the smartphone is lost

আগে একসময় একেক কাজের জন্য একেক ডিভাইস প্রয়োজন হত। কিন্তু এই ডিজিটাল যুগে মোবাইল ফোন দিয়েই করা যায় প্রায় সব ধরনের কাজ। ছবি তোলা, ভিডিও ধারণ, হিসাব, ফাইল তৈরি ও সংরক্ষ ইত্যাদি। 

এই স্মার্টফোন যেন আমাদের নিত্যজীবনের সঙ্গীতে পরিণত হয়েছে। প্রতিনিয়তই প্রয়োজন পড়ছে। কিন্তু অনেক সময় মনের ভুলে স্মার্টফোন হারিয়ে যায়। কখনো আবার স্মার্টফোন চুরি হয়ে যায়। আবার ছিনতাইকারীর কবলেও পড়েন কেউ কেউ। 

যেহেতু স্মার্টফোন সবসময় আমাদের সাথে থাকে ফলে ফোনে অনেক রকমের পাশাপাশি ব্যক্তিগত তথ্য আমরা রাখি। আর সেই গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। 

তাই ফোনে থাকা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েডে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধা আগে থেকেই চালু করে রাখতে হবে। তাহলেই ফোন হারিয়ে গেলেও চিন্তার কিছু নেই।

এবার হারিয়ে যাওয়া স্মার্টফোনের নাম অন্য কোনো ওয়েব ব্রাউজার কিংবা ডিভাইস থেকে ট্যাপ করলেই সেটির অবস্থান দেখা যাবে। এখন সমস্ত স্মার্ট ডিভাইসেই গুগল লগ ইন করা থাকে। এর সাহায্যে স্মার্টওয়াচ, ইয়ারবাড ইত্যাদি সবই খুঁজে পাবেন সার্চ করলে। 

তবে মনে রাখতে হবে এটা তখনই সম্ভব হবে যখন আপনার হারানো ডিভাইসে ইন্টারনেট চালু করা থাকবে। আর তা না হলে কাজ করবে না এই অপশন। 

যদি কেউ সেটি সুইচ বন্ধ করে দেয় সেক্ষেত্রে আর লোকেশন দেখা যাবে না। তবে চালু করার সময় যে লোকেশন ছিলো সেটা দেখা যাবে। 

আর যদি আপনি নিশ্চিত থাকেন আপনার ফোনটি চুরি হয়েছে, তাহলে ইন্টারনেট চালু থাকলে দূর থেকেই ফোনটির নতুন পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করতে পারবেন। ডিলিট করতে পারেন সব তথ্য। তবে এতে কিন্তু সব পরিবর্তনই হবে স্থায়ী। ফলে পরে ফোন খুঁজে পেলেও হারানো ছবি, ভিডিও ইত্যাদি আর খুঁজে পাবেন না।

এছাড়াও ফোনে সব সময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক অন রাখুন। এতে ফোন চুরি করলেও সহজেই কেউ অ্যাক্সেস পাবে না। তাছাড়া নিয়মিত ফোনের তথ্যের ব্যাক আপ রাখুন। ফোন চুরি হয়ে গেলেও সব তথ্য  ডিলিট দিলেও হারাবে না কিছুই।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news