Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আফগানিস্তানে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২০

অনলাইন ডেস্ক 20 including children were killed in the boat sinking

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে শিশুসহ ২০ জন ডুবে গেছে বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা।

নানগারহারের তালেবান সরকারের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন ‘শনিবার সকাল ৭টার দিকে পূর্ব নানগারহারের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদীতে নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে হতাহতের ঘটনা ঘটে।’

তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজনকে জীবিত এবং অন্তত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে।

মিডিয়ার সাথে শেয়ার করা একটি বার্তায় নাঙ্গারহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষ ইতোমধ্যেই ওই এলাকায় একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কাছাকাছি কোনো সেতু না থাকায় এলাকার বাসিন্দারা প্রায়ই খারাপ অবস্থায় নৌকা ব্যবহার করে নদী পার হন।

সূত্র: এএফপি, ডন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news