Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ জুন ২০২৪
০৬:৪৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় কৃষককে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক: Farmer hacked to death in Chuadanga

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুরাতন ভান্ডারদহ গ্রামে রাজ্জাক শেখ ওরফে রাজাই (৫০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (০১ জুন) উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রাজ্জাক শেখ সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মৃত দেছের আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন এবং পাশাপাশি কবিরাজ হিসেবেও পরিচিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজ্জাক শেখ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি পরিবারের সদস্যরা। পরে শনিবার সকালে স্থানীয়রা পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষিজমিতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news