Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু আজ

অনলাইন ডেস্ক : টিসিবি Daily sales activities

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম আজ রবিবার শুরু হচ্ছে। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় শেখ ফজলুল হক মনি খেলার মাঠে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কার্যক্রমের উদ্বোধন করবেন। চলতি মাসে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। (টিসিবি) ভর্তুকি মূল্যে করবেন। চলতি মাসে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম আজ রবিবার শুরু হচ্ছে। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় শেখ ফজলুল হক মনি খেলার মাঠে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কার্যক্রমের উদ্বোধন করবেন। চলতি মাসে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। 

গতকাল শনিবার টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশব্যাপী এ পণ্য বিক্রি কার্যক্রমে একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। 

এবার প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news