Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী সরকারি মহিলা কলেজে বাঁধন এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক Rajshahi Government Women's College

রাজশাহী সরকারি মহিলা কলেজ-এ বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আহ্বায়ক কমিটি গঠন এবং রক্তদান কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়।

বাঁধন, কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা এবং ড. মোঃ আজিজুল বারী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, বাঁধন, রাজশাহী সরকারি মহিলা কলেজ।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলামিন আলী, সাধারণ সম্পাদক, বাঁধন, কেন্দ্রীয় পরিষদ; মোঃ মেহেদী হাসান রিপন, নির্বাহী সদস্য, বাঁধন, কেন্দ্রীয় পরিষদ; সাকিল আহমেদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক, বাঁধন, কেন্দ্রীয় পরিষদ। আরও বক্তব্য প্রদান করেন, প্রফেসর মোঃ সারওয়ার জাহান, বিভাগীয় প্রধান, অর্থনীতি এবং জনাব মোঃ মোজাফফার হোসাইন, সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান। অধ্যক্ষ মহোদয় বাঁধন আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বাঁধনের সাথে সম্পৃক্ত থেকে মানবকল্যাণে অবদান রাখতে এবং রক্তদানে সকলকে আগ্রহী হতে আহ্বান জানান। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news