Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ১১ জুন পর্যন্ত

অনলাইন ডেস্ক: Jobs in Ibn Sina

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যালিব্রেশন অ্যান্ড কোয়ালিফিকেশন ডিপার্টমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: অফিসার

বিভাগ: ক্যালিব্রেশন অ্যান্ড কোয়ালিফিকেশন ডিপার্টমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

অন্যান্য যোগ্যতা: এইচইপিএ ফিল্টার ইন্টিগ্রিটি টেস্ট, এয়ার ভেলোসিটি টেস্ট, রুম রিকভারি টেস্ট, এয়ার প্রেসার টেস্ট সহ এইচভিএসি বিষয়ে দক্ষতা। 

অভিজ্ঞতা: ০২ থেকে ০৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর 

কর্মস্থল: গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কোম্পানির নিয়ম অনুযায়ী লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news