Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক: road accident

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-  ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার ইসমাইল গাজী (৬০), মটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন ও পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক, মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news