Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৭ জুন ২০২৪ | ০২:৫১ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসে মুট কোর্ট প্রতিযোগিতায় বিচারকের আসনে অ্যাড. ইশরাত

অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৪

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বার্ষিক আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসান। এ নিয়ে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় টানা তিনবারের মতো বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) মাসব্যাপী চলমান এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ জুন) পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে আয়োজন। এ উপলক্ষ্যে গত ৩০ মে থেকে নেদারল্যান্ডসে অবস্থান করছেন অ্যাডভোকেট ইশরাত।

তিনি বলেন, নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতি বছর বার্ষিক আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক অপরাধ আইন বিষয়ে এই প্রতিযোগিতাই হলো বিশ্বের সবচেয়ে বড় মুট কোর্ট প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় আইনের শিক্ষার্থীরা একটি সাজানো ঘটনার ওপর ভিত্তি করে যুক্তিতর্কে নামেন। ছায়া-আদালতে চলে এই প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতার মতই সেরা যুক্তিতর্ক উপস্থাপনকারীদের বিজয়ী ঘোষণা করেন একজন বিচারক।

২০০৪ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর অংশগ্রহণ করে। বিচারক প্যানেলে থাকেন বিভিন্ন দেশের নামকরা আইনজীবী, অধ্যাপক ও আইনজ্ঞরা।

অ্যাডভোকেট ইশরাত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। উচ্চ আদালতে জনস্বার্থে বিভিন্ন মামলায় আইন লড়াই করে তিনি দেশব্যাপী পরিচিত পেয়েছেন এবং সুনাম কুড়িয়েছেন। সারা দেশের পাবলিক প্লেসে ব্রেস্ট ফ্রিডিং কর্নার স্থাপনে যুগান্তকারী রায়, মাতৃগর্ভে থাকা সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞার রায়সহ বেশ কয়েকটি রায় তার আইনি লড়াইয়ের ফলে এসেছে।

তিনি জনস্বার্থে কাজ করে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে প্রোবোনো অ্যাওয়ার্ড অর্জন করেন।

নেদারল্যান্ডসে মুট কোর্ট প্রতিযোগিতায় বিচারকের আসনে অ্যাড. ইশরাত