Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ জুন ২০২৪
০৭:০৬ পূর্বাহ্ন

বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন নভোচারী নিহত

অনলাইন ডেস্ক William Bill Anders

প্রথমবার চাঁদে ভ্রমণ করা নাসার বিজ্ঞানী ও মহাকাশচারী ইউলিয়াম বিল অ্যান্ডার্স বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন। সান জুয়ান দ্বীপের কাছে সাগরের মধ্যে তাকে বহনকারী ছোট বিমানটি শুক্রবার (৭ জুন) বিধ্বস্ত হলে মারা যান তিনি। 

অ্যান্ডার্সের ছেলে গ্রেগ তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মার্কিন কোস্ট গার্ডের ডুবুরিরা তার মরদেহ সাগর থেকে উদ্ধার করেছেন।

ইউলিয়াম বিল অ্যান্ডার্সই ব্যক্তি যিনি পৃথিবীর নিম্ন কক্ষপথ ছেড়ে চাঁদে ভ্রমণ করেছিলেন। সহযাত্রী নভোচারী ফ্র্যাঙ্ক বোরম্যান এবং জিম লাভেলের সঙ্গে অ্যান্ডার্স চাঁদকে ১০ বার প্রদক্ষিণ করেছিলেন।

ক্রিসমাস ইভ জেনেসিস রিডিংসহ লাইভ ইমেজ এবং তথ্যচিত্র পৃথিবীতে ফিরে সম্প্রচার করেছিলেন। চন্দ্র কক্ষপথের একটি আইকনিক আর্থরাইজ ছবি তুলেছিলেন তিনি।

তিনি ১৯৩৩ সালের ১৭ অক্টোবর জন্স গ্রহণ করেন। ২০২৪ সালে ৭ জুন বিমান বিধ্বস্ত হয়ে ৯০ বছর বয়সে মারা যান।

অ্যান্ডার্স ছিলেন একাধারে- যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর (ইউএসএএফ) মেজর জেনারেল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার , নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, নাসা মহাকাশচারী এবং ব্যবসায়ী। ১৯৬৮ সালের ডিসেম্বরে মহাকাশযান অ্যাপোলো-৮ এর ক্রু ছিলেন বিল অ্যান্ডার্স।

সূত্র: বিবিসি। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news