আপনাকে বিশরঙ এর পক্ষ থেকে রঙ্গীন সময়ের শুভেচ্ছা। আনন্দের সাথে জানাচ্ছি ‘‘বিশ্বরঙ” বাংলাদেশের ফ্যাশন ইন্ডাষ্ট্রীতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। সুদীর্ঘ ২৯ বছরের পথ চলায় “বিশ্বরঙ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র, বিভিন্ন উৎসব পার্বন উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের ভালোবাসায় আমরা এবার দিনাজপুর শহরে এসেছি দিনাজপুরের ফ্যাশন প্রেমীদের কাঙ্খিত স্বপ্নপূরণের প্রত্যাশায়।
বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টায় দেশের স্বনামধন্য চিত্র নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা “বিশ্বরঙ” দিনাজপুর শাখার শুভ উদ্বোধন করেন। এই আড়ম্বরতায় সন্মনিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, জেলা প্রশাসক, দিনাজপুর। জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) পুলিশ সুপার, দিনাজপুর। মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) দিনাজপুর। শেখ মো, জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) দিনাজপুর। জনাব রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি। এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী অন্তর রহমান ও দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশ্বরঙ এর বিপুল সখ্যক শুভানুধ্যায়ীরা।
বিশ্বরঙ এর শোরুমে পাওয়া যাচ্ছে শাড়ী, থ্রিপিস, আনষ্টিচ ড্রেস, পাঞ্জাবী, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারী সব ড্রেস ইত্যাদি। বিশ্বরঙ এর সহযোগী ব্রান্ড “শ্রদ্ধা পরিবারের শ্রদ্ধাভাজন ব্যাক্তিটির জন্য নিয়ে এসেছে নতুন সব আয়োজন। দেশীয় কাপড়ে ঢিলে ঢালা আড়ামদায়ক প্যাটার্ন, অতি উজ্জল রঙের পরিবর্তে সহজিয়া শীতলতম হালকা রঙই মূলত “শ্রদ্ধার পোশাকের বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও বিশ্বরঙ এর আরো একটি সহযোগী ব্রান্ড “বি আর কোড বাই বিপ্লব সাহা”। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে “বি আর কোড বাই বিপ্লব সাহা”।
পোশাকের কাটিংয়ে এবং প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা। শিশুদের জন্য বিশ্বরঙ এর রয়েছে বিশেষ আয়োজন বিশ্বরঙ কিডস”।