Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভারত-বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: Dr. Hasan Mahmud

দুই দেশে দুই প্রধানমন্ত্রীর (মোদি-হাসিনা) নেতৃত্বে ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে৷ শপথের পরপরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে, ভবিষ্যতের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১০ জুন) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, বাংলাদেশেও একই সরকার; ভারতেও একই সরকার৷ তাই কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা তো আছেই৷

মন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক; এখানে অনেকগুলো বিষয় আছে৷ যেহেতু একই সরকারের ধারাবাহিকতা৷ তাই কাজ করার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও রয়েছে৷

হাছান মাহমুদ আরও বলেন, দুই দেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষই কিন্তু উপকৃত হচ্ছে; বিশেষ করে যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে৷ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত হবে৷ বাংলাদেশ-ভারতের গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে৷

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news