Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সিলেটে টিলা ধসে পড়ে ৩ জন নিখোঁজ

অনলাইন ডেস্ক: 3 people are missing after the hill collapsed

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটির নিচে চাপা পড়েছেন। তাদের জীবিত উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩ জন আটকা পড়েছেন। আটকে পড়া তিনজন হলেন- আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মি আক্তার রুজি ও ১৫ মাস বয়সের শিশু তানিম। তাদেরকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news