Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ জুন ২০২৪
০৫:৫৩ পূর্বাহ্ন

সিলেটে ভূমিধস, একই পরিবারের ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: Landslide in Sylhet

সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলার মাটি ধসে একই পরিবারের ৩ জন মারা গেছেন। চাপা পড়ার ৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হলো। 

নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।

সোমবার (১০ জুন) ভোর ৬টায় চামেলীবাগ এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাসাটি মাটির নিচে চাপা পড়ে।

আগা করিম ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। দুর্ঘটনায় মাটিচাপা পড়েছিলেন একই পরিবারের মোট ৯ জন। ৩ জন ছাড়া বাকিদের উদ্ধার করা হয় ঘটনার পরপর। তাদের মধ্যে ৩ জন আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


 


 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news