Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১১ জুন ২০২৪ | ০৯:৪৪ পূর্বাহ্ন

জাকিরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ॥ কবরের জিয়ারত করে তার পরিবার

নিজস্ব প্রতিবেদক: ১১ জুন ২০২৪

মঙ্গলবার রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত মোনাজাত করা হয়। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেনের একমাত্র সন্তান ছিলেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসোর  টিকাপাড়া গোরস্থানে কবর জিয়ারত ও মেনাজাত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন। এ ছাড়াও সৈয়দ মনোয়ার হোসেন, সৈয়দ জুবায়ের হোসেন, আবুল কাশেম, জিয়াউল হাসান, তামজিদ হাসান,পারভেজ, বাহাদুর, মিলন ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের সময় দোয়া ও মোনাজাত করেন টিকাপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম শহীদু ইসলাম।



মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ জাকির হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরের জিয়ারত করে তার পরিবার।