Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৪ জুন ২০২৪ | ০৭:০৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে জি-৩ রাইফেল সহ আরসার গান গ্রুপ কমান্ডার 'জাকারিয়া' গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ জুন ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত একটি জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলি’সহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়া র‌্যাব-১৫ কর্তৃক গ্রেপ্তার হয়েছে।

বিজয় বাংলা কে র‌্যাব জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠি। এই সন্ত্রাসী সংগঠন আরসা সহ রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য বিস্তার ও রোহিঙ্গা নাগরিক প্রত্যাবাসনে বিঘ্ন ঘটানোর নিমিত্তে নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী এলাকাসমূহে খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অগ্নি-সংযোগসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে চোরাগুপ্তা হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। যার কারণে শরণার্থী শিবির ও স্থানীয় এলাকায় সবসময় আতংক বিরাজ ও জনসাধারণ ভীত সন্ত্রস্ত থাকে।

র‌্যাব বিভিন্ন সময়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য সার্বক্ষনিক পর্যবেক্ষণ করে আসছে। সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানের মাধ্যমে আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক, মাওলানা মোহাম্মদ ইউনুস, গান কমান্ডার রহিমুল্লাহ @ মুছা, অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ @ নোমান চৌধুরী ও আবু তৈয়ব, কিলার গ্রুপের প্রধান নূর কামাল @ সমিউদ্দিন, ইন্টেলিজেন্স সেল এর কমান্ডার ওসমান গনি র‌্যাবের হাতে গ্রেফতার হয়।

এছাড়াও লজিস্টিক শাখার প্রধান, গান গ্রুপের প্রধান, প্রধান সমন্বয়ক, অর্থ শাখার প্রধান, আরসা প্রধান নেতা আতাউল্লাহর দেহরক্ষী আকিজ এবং মৌলভী অলি আকিজ সহ ১১৭ জন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের নিকট থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, ৫টি গ্রেনেড, ৩টি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরী হ্যান্ড গ্রেনেড, ১৪টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৭৮ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৪টি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়। 

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বাধীন এলাকায় ক্রমাগত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার ফলশ্রুতিতে আরসা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ কমান্ডারদের গ্রেফতার সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। 

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও র‌্যাব গোয়েন্দা সূত্রে তথ্য পায় উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার কতিপয় সদস্য নাশকতার জন্য পার্শ্ববর্তী দেশে হতে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নিয়ে এসেছে। এ সূত্র ধরে রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত রাতে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আরসা সন্ত্রাসী মোঃ জাকারিয়া (৩২), পিতা-মৃত আলী জোহর, ক্যাম্প-১০, ব্লক-এফ/১৭, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতার জাকারিয়ার বিরুদ্ধে উখিয়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে সে দুইবার কারাভোগ করে বলে জানা যায়।

ছবি