Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ইমাম

অনলাইন ডেস্ক: The imam was killed by a truck on his way to lead Friday prayers

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এ ঘটনা ঘটে।

নিহত শামসুল নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয় আলী হাসান জানান, শিক্ষকতার পাশাপাশি জুমার দিন বিভিন্ন মসজিদে ইমামতি করতেন শামসুল। শুক্রবার সকালে জেলার নামো সংকরবাটি এলাকার একটি মসজিদে নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। পরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news