Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় থাকছে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Special team of tourist police for safety of tourists

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম নামানো হচ্ছে। বীচ নিরাপত্তা সহ সকল অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এই টিম এমনটা জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

বিজয় বাংলা নিউজ কে তিনি জানান, ১৫ জুন বিকেল ৪টায় নিরাপত্তা সংক্রান্ত প্রেস ব্রিফিং টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন অফিসের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। এতে স্পেশাল ব্রিফিং করবেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা। মূল ব্রিফিং করবেন কক্সবাজার রিজিওন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

ট্যুরিস্ট পুলিশের ইতিহাসে চলতি বছর স্মরণীয়। এই রিজিওন এ অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ যোগদান থেকে অনেক সাফল্য এসেছে। বিশেষ ছিনতাইকারি, সন্ত্রাসী, ইভটিজার গ্রেফতার ও বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। যা নিয়মিত অভিযানে অব্যাহত আছে৷ রিজিওন এর বিভিন্ন উন্নয়ন সহ সর্বোপরি শৃঙ্খল পরিবেশ এসেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news