Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ জুন ২০২৪
১২:৪৪ অপরাহ্ন

সিনেমার মেকআপম্যান হারুন আর নেই

অনলাইন ডেস্ক : Kazi Harun

দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র মেকআপম্যান কাজী হারুন আর নেই। ১২ মে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে তিনি মারা যান। এদিন বাদ আসর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয় থেকে হৃদয়’ সিনেমার জন্য সেরা মেকআপম্যান হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি। ১৯৭৯ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন হারুন। ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাতে কাজ করে তিনি প্রশংসিত হন।

২০০৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয় তার, এতে শরীরের ডান পাশ প্রায় পুরোটা অকেজো হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে আর কাজ করতে পারছিলেন না। ছিটকে পড়েন চলচ্চিত্র জগৎ থেকে। শুরু হয় অর্থকষ্ট। অনেকটা বাধ্য হয়েই ২০১১ সাল থেকে তিনি ভিক্ষা করতে শুরু করেন। অভাবের তাড়নায় তিনি বিক্রি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে পাওয়া সোনার মেডেল। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য অনুদান হিসেবে তাকে ৫ লাখ টাকা  প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news